০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সুবিধাভোগীরা দলে অনুপ্রবেশ করে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: হুইপ স্বপন

সুবিধাভোগীরা কৌশলে দলে অনুপ্রবেশ করে দলকে বিতর্কিত করার চেষ্টা করছে। এ বিষয়  সবাইকে সর্তক হয়ে কাজ করে দলকে সুসংগঠিত রাখতে হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে করোনা মহামারিতে সবকিছু বন্ধ থাকলেও রাজনৈতিক কর্মকান্ড বন্ধ ছিল না। একই পরিবারের সবাই দলের বড় পদে থাকা যাবে না। এ ধরনের দলীয় স্বজনপ্রীতি বন্ধ করতে হবে।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী প্রমুখ। মতবিনিময় জেলা আওয়ামীলীগ, জেলা মহিলা আওয়ামীলীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা বাদশা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

সুবিধাভোগীরা দলে অনুপ্রবেশ করে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: হুইপ স্বপন

প্রকাশিত : ০৮:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০