আজ পাবনা PTI তে ৮ দিন ব্যাপি গনিতের মাষ্টার ট্রেইনার (গনিত অলিম্পিয়াড) প্রশিক্ষন ক্যাম্প উদ্ভোধন করা হয়,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ মহোদয় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব খন্দকার মনছুর রহমান,ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন PTI সুপারিনটেনডেন্ট জনাব মো সফিকুল ইসলাম।
উক্ত প্রশিক্ষনে অংশগ্রহন করেন পাবনা জেলার ৯টি থানার তিন জন করে (গনিত, পরিসংখ্যান, অথবা বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর) মোট ৩০ জন সহকারী শিক্ষা অফিসার সহ শিক্ষকগন।
সাথে ছিলেন ৩ জন প্রশিক্ষক জনাব, রবিউল ইসলাম মহোদয় ও অনান্যরা।
সকাল ৯.৩০ মিনিটে কোরআন তেলোয়াত,গিতা পাঠ, দিয়ে শুরু হয়। প্রশিক্ষনে সুপারিনটেনডেন্ট জনাব সফিকুল ইসলাম মহোদয় উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন,পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান বলেন একটি সুশিক্ষিত প্রশিক্ষিত শিক্ষকই দিতে পারে সুশিক্ষিত উন্নত জাতী তাই আপনারা নিজ নিজ যায়গায় থেকে নিজেদের দায়িত্বের প্রতি যত্নবান হবেন,।
জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন , আপনারা শিক্ষকরা জাতি গড়ার কারিগর, আপনারা যথাযথ প্রশিক্ষন গ্রহণ করে মাষ্টার ট্রেইনার হয়ে মাঠ পর্য়ায়ে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তাদের দ্বারা কোমলমতি শিশুদের গনিতভিতি দূর করে জাতীকে মেধাবী হিসেবে গড়ে তুলবেন।
প্রশিক্ষনার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া থানার সহকারী শিক্ষক খাইরুল ইসলাম।
গনিত অলিম্পিয়াড মাষ্টার ট্রেইনার প্রশিক্ষণে সার্বিকভাবে সহযোগিতা ও বাস্তবায়ন করছেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রানালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও সহযোগী বাস্তবায়ন প্রতিষ্ঠান A2i।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















