১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

‘বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের কথা মানুষ ভুলে নাই’

ছবি: বর্ধিত সভায় বক্তব্য রাখছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
শরীয়তপুর

বিএনপি-জামায়াতের দুঃশাসন ও আগুন সন্ত্রাসের কথা মানুষ ভুলে নাই দাবি করে পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, ‘তারা ক্ষমতায় থাকলে দেশের সম্পদ লুটেপুটে খায়, দুর্নীতি ও সন্ত্রাস করে, বিদেশে অর্থ পাচার করে। আর ক্ষমতায় না থাকলে দেশ অস্থিতিশীল করতে আগুন সন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করে।’

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে শরীয়তপুরের সখীপুর থানার চরভাগা ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী ভবন উদ্বোধন ও উত্তর তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না জানিয়ে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে নামসর্বস্ব দলে পরিণত হয়েছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা এখন দেশ-বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, সখীপুর থানা সভাপতি আলহাজ হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাইউম, কাওসার আহমেদ তকি হাওলাদার, সখীপুর থানার সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার, উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান ইউনুস সরকার, সাবেক চেয়ারম্যান ইউনুস মোল্যা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ টুকু ব্যাপারী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

‘বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের কথা মানুষ ভুলে নাই’

প্রকাশিত : ০৪:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০