০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

দুই সন্তানসহ পুকুরে মায়ের মরদেহ: চিরকুটে মৃত্যুরহস্য

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে দুই সন্তানসহ গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় এখনো কোন মামলা হয়নি। এদিকে, নিহত গৃহবধূর বাড়ি থেকে তিন পাতার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, গৃহবধূর হাতের লেখা চিরকুটে পারিবারিক কলহ ও ঋণের বিষয়টি উল্লেখ আছে। এটি পর্যালোচনা করে দেখা হবে। আর ময়নাতদন্তের পর, হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হয়েই সিদ্ধান্ত হবে মামলার বিষয়টি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাণীশংকৈল উপজেলার ভরনিয়া শেয়ালডাঙ্গী গ্রামে পুকুর থেকে উদ্ধার করা হয় গৃহবধূ আরিদা, তার ৪ বছরের ছেলে আরাফাত ও ১০ বছরের মেয়ে আকলিমার লাশ। এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবরকে আটক করা হয়েছে।

ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পিবিআই, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারটি দল।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

দুই সন্তানসহ পুকুরে মায়ের মরদেহ: চিরকুটে মৃত্যুরহস্য

প্রকাশিত : ০৫:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০