০২:০১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

নারীদের নিরাপত্তার দায়িত্ব পুরুষদের নিতে হবে

লালমনিরহাটের আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেছেন, সম অধিকারের সমাজে নারীদের নিরাপত্তার দায়িত্ব পুরুষদের নিতে হবে। নারীরা অন্য কেউ নয়। নারীরা আমাদেরই মা, বোন, ভগ্নি। সুতরাং আমাদেরকেই তাদের নিরাপত্তা দিতে হবে।
শনিবার(১৭ অক্টোবর) সকালে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে তিনি এসব কথা বলেন।
পলাশী ইউনিয়ন পরিষদ মাঠের এ সমাবেশে ওসি সাইফুল ইসলাম আরো বলেন, সন্তানরা কোথায় যায়? কার সাথে মিশে সেটাও মা বাবাকে খবর নিতে হবে। সমাজটা আমাদের। তাই এখানে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে সমাজের প্রতিটি মানুষকে ভুমিকা রাখতে হবে। নারীদেরকেও সচেতন ভাবে চলতে হবে।
ছোট বিষয়ে যাতে মানুষকে থানায় যেতে না হয়। তাই মানুষের দোড় গড়ায় পুলিশি সেবা পৌছে দিতে বিট পুলিশিং কার্যক্রম নেয়া হয়েছে। এজন্য সরকার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম চালু করেছে। নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করতে সবাইকে শপথ বাক্য পাঠ করান ওসি সাইফুল ইসলাম।
পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পলাশী বিট পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক(এসআই) মিজানুর রহমান, পলাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক ইকবাল হোসেন বিপ্লব, সাবেক ইউপি নারী সদস্য নারী নেত্রী আমিনা বেগম প্রমুখ। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমাবেশে অংশ গ্রহন করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

নারীদের নিরাপত্তার দায়িত্ব পুরুষদের নিতে হবে

প্রকাশিত : ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০