শরীয়তপুরে ভেদরগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় ভেদরগঞ্জ পৌরসভার নব নির্মীত ভবনের শুভ উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম (এমপি)।
নব নির্মীত ভবনের উদ্বোধন শেষে নতুন ভবনের সামনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় শরীয়তপুর ৩ আসনের নাহিম রাজ্জাক এমপির উপস্থিততে ও পৌরসভার মেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদার এর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম(এমপি) শরীয়তপুর ২।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন (অপু), সংরক্ষিত মহিলা এমপি পারভিন হক সিকদার, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো:হেলাল উদ্দীন আহমেদ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ আনিসুর রহমান,যুব ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব আখতার হোসেন,শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি জাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর আল নাসিফ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী আব্দুল মান্নান বেপারী।
প্রধান অতিথি এ কে এম এনামুল হক শামীম তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















