০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নবাবগঞ্জে শিশু নিপীড়নের অভিযোগে আটক-১

দিনাজপুরের নবাবগঞ্জে ৭, ৮ ও ৯ বছর বয়সী ৩ কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গোলজার মিয়া (৫০) কে আটক করেছে থানা পুলিশ।

গোলজার মিয়া উপজেলার কুশদহ ইউনিয়নের খালিপপুর সৈনিক পাড়া গ্রামের মোঃ আঃ কাদেরের ছেলে। পুলিশ ও নির্যাতনের স্বীকার শিশুদের অভিভাবকরা জানান- ঐ ৩ শিশুকে বেশ কিছুদিন যাবত ১০/২০ টাকা দিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে বিকৃত ভাবে যৌন নিপীড়ন করত গোলজার। শুক্রবার একই ভাবে যৌন নিপীড়ন করার সময় প্রতিবেশী ব্যক্তি ঘটনা দেখতে পেলে ঘটনা জানাজানি হয়। আজ রবিবার সকালে গ্রামের লোকজন গোলজারকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় আনে।

এ বিষয়ে নিপীড়িত শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রিষাবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের ১১৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নবাবগঞ্জে শিশু নিপীড়নের অভিযোগে আটক-১

প্রকাশিত : ০২:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০