০২:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

‘সরকার সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে’

বর্তমান আওয়ামী লীগ সরকার সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার।যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে।
শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চললে সামাজিক অবক্ষয় ও বিশৃঙ্খলা রোধ করা সম্ভব। ধর্মের কারণেই মানুষ শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে, মানুষের সঙ্গে মানবিক আচরণ করে। সেজন্য সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা ও মনোহরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজন কুমার রায় প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

‘সরকার সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে’

প্রকাশিত : ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০