০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

মোহনগঞ্জে বিদেশী মদসহ দুই যুবক আটক

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১১ বোতল বিদেশী মদ সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে আটককৃত দুইজনকে নেত্রকোনার আদালতে প্রেরণ করা হয়েছে এবং এগুলো তারা সুনামগঞ্জ থেকে গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানায় পুলিশ।

আটককৃত দুইজন জেলার কলমাকান্দা উপজেলায় ইব্রাহিমপুর গ্রামের মৃত জিতেন্দ্র চন্দ্র দাসে ছেলে রুবেল চন্দ্র দাস (২৯) এবং আরেকজন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় রঙ্গারটেক এলাকার শ্রী ভজন বাসকরে ছেলে শ্রী সুমন বাসকর (২৫)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গত রবিবার দিনগত রাতে উপজেলার পৌর সদরে উত্তর দৌলতপুর এলাকায় ধর্মপাশ-ঢাকা গামী একটি নৈশ কোচে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ বেতাল বিদেশী মদ উদ্ধার করে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৫ আগস্ট ছুটি ঘোষণা নোয়াবের

মোহনগঞ্জে বিদেশী মদসহ দুই যুবক আটক

প্রকাশিত : ০২:৩৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০