০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ইবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ব্যবসায় প্রশাসন ভবনের পাঁচ তলা থেকে পড়ে মনিরুল ইসলাম নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ইবি থানার ওসি সুত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) সকালে কাজ করতে গিয়ে কুষ্টিয়ার হরিনারায়ণপুর গ্রামের ওই যুবকের মৃত্যু হয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশটি এখন ইবি থানার পুলিশ হেফাজতে আছে।

ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল বলেন, বিশ্ববিদ্যালয়ে মেগা প্রকল্পের অধীন বিভিন্ন ভবনের সম্প্রসারণ কাজ চলছে। এর অধীন ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ছয় তলার ঢালাই কাজ শেষ হয়েছে। যশোরের সনেট ইন্টারন্যাশনাল এ কাজের কন্টাক্টর ও সাব কন্টাকটর ছিলেন মোহাম্মদ আজিজ। উপরে মালপত্র উঠানোর জায়গা তথা লিফটের পাঁচ তলায় সম্ভবত পাইপ সরাতে গিয়ে অন্যমনস্ক হয়ে যাওয়াতে এমন দুর্ঘটনা ঘটেছে যা খুবই দুঃখজনক।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন

ইবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৩:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০