০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগে চাচা আটক

ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের জয়পুর গ্রামে আপন ছোট ভাইয়ের শিশু কন্যাকে (৯) ধর্ষণের খবর পাওয়া গিয়েছে। মামলার সূত্রে জানা গেছে, ধর্ষিতা শিশু কন্যার আপন চাচা শামসুল হুদা (৫০) গত ১২ অক্টোবর জোরপূর্বক আপন ছোট ভাইয়ের মেয়েকে ধর্ষণ করে। এবিষয়ে ফেনীর ফুলগাজী থানায় ধর্ষিতার ফুপু বাদি হয়ে ভাইয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

মামলার বিবরণ ও ক্ষতিগ্রস্ত শিশুটির নিকটাত্মীয় সূত্রে জানা যায়,ধর্ষণের বিষয়টি জেনে শিশুটিকে নিকটবর্তী পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইনগত পদক্ষেপ গ্রহনের জন্য আত্মীয়-স্বজনদের পরামর্শ দেন। সূত্র আরে জানায়, অভিযুক্ত চাচা শামসুল হুদা কাজ দেয়ার কথা বলে কৌশলে চট্টগ্রাম নিয়ে যায়। পরে আত্মীয়-স্বজনের প্রচেষ্টায় শিশুটিকে বাড়ীতে আনা হয়।

রবিবার ১৮ অক্টোবর বিকেলে দাদীর কোলে আশ্রিতা পিতা-মাতাহীন শিশুটির ফুফু থানায় মামলা দায়ের করিলে অভিযুক্ত চাচা শামসুল হুদাকে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে ফুলগাজী থানার ওসি (তদন্ত) মোঃ আলী নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত আসামি কে আটকের সত্যতা নিশ্চিন্ত করে বলেন, কাল আদালতে সোপর্দ করা হবে। এ দিকে শিশুটির ডাক্তারি পরীক্ষা ফেনী সদর হাসপাতালে সম্পন্ন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

শিশু ধর্ষণের অভিযোগে চাচা আটক

প্রকাশিত : ০৪:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০