০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

লামায় ৫ দফা দাবীতে ফারিয়া’র মানববন্ধন ও স্মারকলিপি

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন সহ ৫ দফা দাবী আদায়ে কর্মবিরতি, প্রতিবাদ মানববন্ধন সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) লামা-আলীকদম প্রতিনিধিরা। সোমবার (১৯ অক্টোবর ২০২০ইং) বেলা ১১টায় লামা উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়কে শান্তিপূর্ণভাবে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে ফারিয়া’র নেতৃবৃন্দ ও সদস্যরা ৫ দফা দাবী আদায়ে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বরাবরে লামা উপজেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। ফারিয়া’র লামা-আলীকদম সভাপতি মোঃ আব্দুল করিম বলেন, ১৯ অক্টোবর ১ দিন ব্যাপী সারাদেশের ন্যায় লামা আলীকদমের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কর্মবিরতি পালন করেছে। আমরা সরকারের মাধ্যমে কোম্পানি গুলোকে আমাদের যোক্তিক দাবী গুলো মেনে নিতে অনুরোধ করছি। আমরা পরিবার-পরিজন নিয়ে সুন্দর করে বাঁচতে চাই।

আমাদের দাবী সমূহ হল- সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টি.এ/ডি.এ ও অন্যান্য ভাতাতি প্রদান, চাকুরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিটিউক্যালস রিপ্রেজেন্টিটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুঁটিভোগ বিধান।

ফারিয়া’র সকল কর্মসূচীতে সভাপতিত্ব করেন, ফারিয়া’র লামা-আলীকদম কমিটির সভাপতি মোঃ আব্দুল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা কমিটির সদস্য রতন দত্ত, এ এম ইনজামাম, মাহমুদুল হক, ফারিয়া লামা-আলীকদম কমিটির সাধারণ সম্পাদক লিটন দাশ, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অর্থ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক মোবাশ্বের হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক অনিন নির্জন, সদস্য মেহেদি, শাহজাহান, আবছার, সোলেমান, ছাবের, রুবেল বড়ুয়া, এখলাছ, জহিরুল, হোসাইন, কবির, ছায়েম, অঞ্জন, মোজাম্মেল, শাহ আলম, করিম, আলম, সোহাগ সহ প্রমূখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

লামায় ৫ দফা দাবীতে ফারিয়া’র মানববন্ধন ও স্মারকলিপি

প্রকাশিত : ০৪:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০