০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

কুষ্টিয়ায় ইলিশ রক্ষায় অভিযানে ১০ জেলে আটক

“মা ইলিশ রক্ষা পেলে – সারা বছর ইলিশ মেলে” এই শ্লোগানে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত হয় ভ্রাম্যমান অভিযান। এসময় ১১ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। মঙ্গলবার দিনভর কুষ্টিয়া কুমারখালী উপজেলার পদ্মা নদীতে অভিযানকালে ইলিশ ধরার দায়ে এসব জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ৪টি মাছ ধরা নৌকাসহ ১০হাজার মিটার জাল জব্দ করেছে আইন শৃংখলা বাহিনী। পরে জব্দকৃত এসব জাল অগ্নিসংযোগ করে ভস্মিভুত করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম এ মুহাইমিন আল জিহান পরিচালিত ভ্রাম্যমান আদালতে আটকৃত জেলেদের হাজির করলে শুনানী করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, ১৪ অক্টোবর হতে ০৪ নভেম্ব পর্যন্ত প্রধান ইলিশ প্রজনন মৌসুম ধরে দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই সময়কালে পদ্মা নদীতে অবৈধ ভাবে ইলিশ ধরার দায়ে ১৯৫০ সালের মৎস সংরক্ষন ও রক্ষা আইনের দন্ডবিধিতে ৭জনকে ১বছর কারাদন্ড এবং দন্ড বিধির ১৮৮ ধারায় ৩জনকে ২০দিন করে কারাদন্ড দেয়া হয়েছে। আটকদের মধ্যে একজন কিশোর বয়সী হওয়ায় ভবিষ্যতে আর কোনদিন অবৈধ ভাবে ইলিশ ধরবে না মর্মে মুছলেকা নিয়ে তার মা’য়ের জিম্মায় দেয়া হয়েছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা এবং আইন শৃংখলা বহিনীর সদস্যরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কুষ্টিয়ায় ইলিশ রক্ষায় অভিযানে ১০ জেলে আটক

প্রকাশিত : ০৪:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০