০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, আটক ১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে জামিল হোসেন (২০) নামের এক মাদরাসাছাত্রকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। বুধবার (২১ অক্টোবর) তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ।

গ্রেফতার যুবক রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম কদলপুর এলাকার মোশাররফ আলীর বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার একাদশ শ্রেণির ছাত্র।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, গত ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয় জামিল হোসেন নামের ওই যুবক। স্ট্যাটাস পোস্টকারী শনাক্তের পর মঙ্গলবার মধ্যরাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, আটক ১

প্রকাশিত : ০১:৪৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০