০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

বাগেরহাটে মোরেলগঞ্জে সাড়ে ৮ লক্ষ টাকার জাল ভস্মিভূত করেছে নৌবাহিনী

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলেম্বর নদীতে অভিযান চালিয়ে আটক সাড়ে ৮ লক্ষ টাকার অবৈধ জাল ভস্মিভূত করেছে নৌবাহিনী ।
শনিবার দুপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নৌবাহিনীর মাষ্টার চীপ পেটি অফিসার এলসিভিপি-০১২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম কুমারখালী এলাকার বলেশ^র নদীতে অভিযান চালায়। অভিযানকালে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার মিটার চরগড়া জাল আটক করে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫০ হাজার টাকা । পরে বারইখালী ফেরিঘাট এলাকায় এসব আটক অবৈধজাল ভস্মিভূত করা হয়।
মা ইলিশ সংরক্ষণ নৌবাহিনীর এ টিম ৪ নভেম্বর পর্যন্ত বাগেরহাট জেলায় অভিযান পরিচালনা করবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বাগেরহাটে মোরেলগঞ্জে সাড়ে ৮ লক্ষ টাকার জাল ভস্মিভূত করেছে নৌবাহিনী

প্রকাশিত : ০৪:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০