০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ক্লাসিকোতে আনসু ফাতির অনন্য কীর্তি

ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড আনসু ফাতি। কাম্প নউয়ে শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে অষ্টম মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন ফাতি। ১৭ বছর ৩৫৯ দিন বয়সে গোল করে তিনি ভেঙেছেন রিয়াল কিংবদন্তি রাউল গনসালেসের রেকর্ড।

১৯৯৫ সালে স্পেনের ঐতিহ্যবাহী দুই দলের লড়াইয়ে ১৮ বছর ৯৫ দিন বয়সে গোল করে রেকর্ডটি গড়েছিলেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড রাউল।

এছাড়া ২০০৭ সালে লিওনেল মেসির হ্যাটট্রিকের পর বার্সেলোনার প্রথম টিনএজার হিসেবে ক্লাসিকোয় জালের দেখা পেলেন ফাতি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্লাসিকোতে আনসু ফাতির অনন্য কীর্তি

প্রকাশিত : ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০