১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

তিস্তা ব্যারেজ দেখতে গিয়ে লাশ হলেন তিন বন্ধু

দুর্গাপূজার পর তিন বন্ধু মিলে তিস্তা ব্যারেজ দেখতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেচ ক্যানেলে পড়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে স্লুইচ গেট অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের সুইচ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের অপিন চন্দ্র রায়ের ছেলে রিংকু রায় (২২), একই উপজেলার লক্ষণপুর বালাপাড়া গ্রামের নিতাই চন্দ্র রায়ের ছেলে দিপ্ত রায় (২২) ও দিনাজপুর জেলার পারবতীপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রসেনজিৎ রায় (২৫)।

এলাকাবাসী জানায়, তিনটি মোটর সাইকেলে ৮ জন নীলফামারীর দিকে ফিরছিলেন। এমন সময় দুইটি মোটরসাইকেল দ্রুত স্লুইচ গেট অতিক্রম করার চেষ্টা করলে একটি মোটরসাইকেল ক্যানেলে পড়ে যায়। তাদের উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নেয়ার পথেই তারা মারা যান।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুত গতিতে মোটর সাইকেলটি যাওয়ার সময় রাস্তা থেকে ৫০ ফিট নিচে গর্তে পড়ে যায়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

তিস্তা ব্যারেজ দেখতে গিয়ে লাশ হলেন তিন বন্ধু

প্রকাশিত : ০৯:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০