০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চাল ও পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে এসেছে: বাণিজ্যমন্ত্রী

জাতীয় সংসদে প্রশ্নোত্তরের এক পর্যায়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘চাল ও পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে এসেছে।’

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার সরকারি দলের সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চালের দাম বেড়েছিল। কারণ উত্তরাঞ্চল ও হাওরাঞ্চলে বন্যায় ফসলহানি হয়েছিল। মৌসুম এলেও দাম কমেনি এটা ঠিক নয়। চালের দাম কমাতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তোফায়েল বলেন, চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ টাকা।

তিনি আরও বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়। এবার বন্যার কারণে সেখানে উৎপাদন কম হয়েছে। বাংলাদেশেও বন্যার কারণে উৎপাদন কম হয়েছে। পেঁয়াজের দাম ১০০ টাকার ওপর থেকে এখন ৫৫ থেকে ৬০ টাকায় নেমে এসেছে। চাল ও পেঁয়াজের দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

চাল ও পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে এসেছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১০:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮