০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

৫৫ বছরে শাহরুখ, ভক্তদের ভার্চুয়াল আয়োজন

বলিউডে শাহরুখ খানের জন্মদিন মানেই অন্যরকম বিশেষ এক আয়োজন। যা কোন অংশেই ঈদ, পূজা কিংবা বড়দিনের উৎসবের তুলনায় কম নয়। ২ নভেম্বর ৫৫ বছরে পা রাখলেন এই সুপারস্টার।

প্রতি বছরই শাহরুখের লক্ষ লক্ষ ভক্তরা বিশেষ এই দিনটিতে তার মুম্বাইয়ের বাসভবন মান্নাতের সামনে তাকে এক নজর দেখার অপেক্ষায় থাকে। প্রায় অনেক বছর যাবতই যা একটি প্রচলিত নিয়মে পরিণত হয়েছে। তবে এবছর করোনা মহামারীর কারণে আগের মতো আয়োজনে জন্মদিন পালন করছেন না শাহরুখ।

থাকবেন না মান্নাতের সামনেও! তাই এবার ভক্তদের সাথে শাহরুখের জন্মদিন পালন হচ্ছে অনলাইনে। প্রধান কারণ করোনা আর দ্বিতীয় কারণ হলো আইপিএল এর কারণে বর্তমানে পুরো পরিবার নিয়ে দুবাইয়ে অবস্থান করছেন বলিউড বাদশাহ।

এদিকে মুম্বাই মিরর শাহরুখের ফ্যান ক্লাবের এক সদস্যের বরাতে জানিয়েছে, এবার লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বাড়িতে বসে কেক কাটবেন তারা। এদিন সকাল ১১টা থেকে সেলফি বুথ, গেমস, এসআরকে কুইজ, ফ্যানদের মধ্যে সরাসরি আলাপচারিতা এবং কয়েকটি পারফরম্যান্সের মধ্য দিয়ে মধ্যরাত পর্যন্ত উদযাপন করার কথা রয়েছে।

এছাড়া এবারের জন্মদিনের ৫ সংখ্যার সঙ্গে মিল রেখে ভক্তরা দাতব্য কার্যক্রমসহ ৫৫৫৫ কোভিড কিট, মাস্ক, স্যানিটাইজার প্রদান এবং অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে খাবার প্রদান করবেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

৫৫ বছরে শাহরুখ, ভক্তদের ভার্চুয়াল আয়োজন

প্রকাশিত : ০২:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০