০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

রাম্মি খানের প্রথম ভিডিও ‘হৃদ মাঝারে’

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশ পেয়েছে তরুণ কন্ঠশিল্পী রাম্মি খানের গান ‘হৃদ মাঝারে’। দ্বীজ ভুষণের কথা ও সুরে এই ফোক গানটিই রাম্মি খানের প্রথম প্রচেষ্টা। এ প্রসঙ্গে রাম্মি খান বলেন, ‘মৌলিক গান বেশ কয়েকটা করছি। যেহেতু প্রথম গান তাই প্রচলিত একটা প্রিয় গান দিয়েই শুরু। শিগগিরই মৌলিক গান নিয়ে হাজির হবো।’

হৃদ মাঝারে গানটি নতুন করে সংগীতায়োজন করার পাশাপাশি ভিডিও পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ। ভিডিওটি সম্পাদনা করেছেন রাজ হৃদয়। ছোটবেলা থেকেই গানের মধ্যে থাকলেও শখের বশেই গানের ভুবনে নিজেকে জড়িয়েছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী রাম্মি খান। তবে পড়াশোনা শেষে আইন পেশার পাশাপাশি গানটা চালিয়ে যেতে চান।
ভিডিও লিংক: https://youtu.be/_9QBgaVNN2I

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

রাম্মি খানের প্রথম ভিডিও ‘হৃদ মাঝারে’

প্রকাশিত : ০৩:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০