০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই চালক নিহত

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী আলু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে উভয় গাড়ীর ২ চালক নিহত হয়েছে।

তারা হলো রাজশাহীর বাঘা থানার মতিহার গ্রামের লাল চাঁদের ছেলে ট্রাক চালক জামিউল হোসেন (৪৩) এবং নোয়াখালী গ্রামের চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের ইউসুফ আলীর ছেলে আইয়ুব আলী (২৮)।

পুলিশ তাদের দুজনের লাশ উদ্ধার করেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, চট্টগ্রাম থেকে পাবনার ঈশ্বরদী গামী একটি মালবাহী লংভিকেল গাড়ী সোমবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী আলু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় গাড়ীর চালকেরা নিহত হয়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই চালক নিহত

প্রকাশিত : ০৫:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০