০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
মিডল ইস্ট আই-এর কলাম

গাজায় ত্রাণের হাহাকার আর প্লাবিত তাঁবু: পরিকল্পিত মানবিক বিপর্যয়

যুদ্ধাপরাধীর জন্য এখন চমৎকার একটা মৌসুম চলছে। আপনি দুবাইয়ে আপনার চুরি করা স্বর্ণ বিক্রি করতে পারেন এবং কোনো প্রশ্ন ছাড়াই সেখানে টাকা জমা রাখতে পারেন। আপনি অক্সফোর্ড স্ট্রিটে বড়দিনের কেনাটাকা করতে পারেন, অথবা হয়তো কোনো ওয়েস্ট এন্ড মিউজিক্যাল দেখতে পারেন। পুলিশ আপনাকে একটুও বিরক্ত করবে না।

একটি যুদ্ধ শেষ না হতেই আরেকটি শুরু হয়। নিজেকে একজন ভ্রাম্যমান বিক্রেতা হিসেবে বিবেচনা করুন। ইয়েমেনে থেকে শুরু করে সুদান এবং এখন টিগ্রাই পর্যন্ত, আপনার সেবার চাহিদা সর্বদা থাকবে।

এমনকি আপনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ লোভনীয় পদ পেতে পারেন এবং নিউজ চ্যানেলগুলো আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে।

একটি বিষয় নিশ্চিত থাকতে পারেন: আপনি কখনোই বিচারের মুখোমুখি হবেন না। নুরেমবার্গ ট্রায়াল আর দ্য হেগ সে তো গত শতাব্দীর কথা।

তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতাচ্যুত হতে চলেছেন- এমন উত্তপ্ত জল্পনা-কল্পনার ভিড়ে আমি যদি একটি প্রশ্ন করি, তাহলে আমাকে ক্ষমা করবেন: আসলে কী পরিবর্তিত হয়েছে?

আসুন বন্যার পানিতে প্লাবিত গাজার একটি তাঁবু থেকে এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করি।

নাহলা আল-মাজদুব (৪৮) নামের এক নারী এমন একটি ক্ষত নিয়ে বেঁচে আছেন, যখন একটি ক্ষেপণাস্ত্রের স্প্রিন্টারে তার নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। তিনি অবিরাম ব্যথায় ভুগছেন, আর এই শীতের ঠাণ্ডা বাতাস সেই ব্যথা আরো বাড়িয়ে দিচ্ছে। সাম্প্রতিক ঝড়ে তার তাঁবুটি ধ্বংস হয়ে গেছে।

নাহলা মিডল ইস্ট আইকে (এমইই) জানান, তার ওষুধের জন্য প্রতি সপ্তাহে ১৭০ শেকেল (৫৩ ডলার) প্রয়োজন। তার সাত বছর বয়সী কন্যার ডায়াবেটিস রয়েছে।

“আমি ভিজে চুপচুপে হয়ে ঘুম থেকে উঠলাম। আমার সন্তানদের দিকে তাকিয়ে দেখলাম, তারাও ভিজে গেছে ও চারপাশ পানিতে সয়লাব। আমরা অসহায়ভাবে কেঁদেছি, বুঝতে পারছিলাম না কী করব বা কীভাবে তাদের রক্ষা করব,” তিনি বলেন। শেষ পর্যন্ত বাতাস তার তাঁবুটিকেই উড়িয়ে নিয়ে যায়।

“আমার পরিবারের সবচেয়ে বড় এখনকার স্বপ্ন কেবল একটি শক্ত তাঁবু পাওয়া, যা ভারী বৃষ্টি সহ্য করতে পারে ও আমাদের ঠান্ডা থেকে রক্ষা করতে পারে,” তিনি আক্ষেপ করে বলেন।

‘আমাদের প্রতি দয়া করুন’

অথবা মনসুর আল-সাকনিকে (৩৩) ধরুন, যিনি তার স্ত্রী ও চার সন্তান নিয়ে গাজা সিটির আল-তুফ্ফাহ এলাকার একটি ভবনের ছাদে অস্থায়ী আশ্রয়ে থাকেন।

সাকনি তাদের শুকনো রাখতে এবং মাথার ওপর ছাদ দিতে নতুন চাদর কেনার জন্য সবেমাত্র দুটি পানির ব্যারেল বিক্রি করেছিলেন। “তাতেও কোনো লাভ হয়নি,” তিনি এমইই-কে বলেন। “গত রাতে আমরা আবারও বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছি।”

যুদ্ধের আগে তিনি খবরের কাগজ বিক্রি করতেন। এখন তিনি একটি কমিউনিটি কিচেন থেকে দেওয়া খাবারের ওপর নির্ভর করেন।

তিনি তার মেয়েকে চোখের চশমা কিনে দিতে পারছেন না। এক বন্ধু তাকে এক জোড়া চশমা কেনার জন্য ২০০ শেকেল (৬৩ ডলার) দিয়েছিল, কিন্তু তিনি সেই টাকা আশ্রয়স্থলটি শক্ত করার জন্য কাঠ কিনতে খরচ করেছেন।

“আমরা গাজার গরিব মানুষ,” সাকনি বলেন। “আমরা বাঁচতে চাই। আমরা বোমা হামলায় কিংবা ঠান্ডায় মরতে চাই না। যথেষ্ট হয়েছে। আমাদের প্রতি একটু দয়া করুন।”

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এরা আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত কোনো বিচ্ছিন্ন ভুক্তভোগী নন। গাজার জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ- অর্থাৎ প্রায় ১৪ লাখ মানুষ- এই একই পরিস্থিতিতে বসবাস করছেন।

কিন্তু দয়ার জোগানও এখানে বড্ড অপ্রতুল।

গাজায় ফিলিস্তিনিদের ওপর নেমে আসা এই সাম্প্রতিক মৃত্যুর কারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, যেমনটি বর্তমান বন্যাকে চিত্রিত করার চেষ্টা করা হচ্ছে। এই মৃত্যুগুলো পরিকল্পিত। এগুলো অত্যন্ত সুচারুভাবে ছক কষে করা হয়েছে।

গত ডিসেম্বরে ইসরায়েল নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি), ডক্টরস উইদাউট বর্ডারস এবং অক্সফ্যামসহ ৩৭টি আন্তর্জাতিক এনজিওকে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে কার্যক্রম পরিচালনা করতে নিষিদ্ধ করেছে।

যদিও এই নিষেধাজ্ঞার ওপর একটি সাময়িক স্থগিতাদেশ ছিল, তবুও ইসরায়েল সাহায্য গোষ্ঠীগুলোকে এই অঞ্চলে প্রয়োজনীয় সরবরাহ ও আন্তর্জাতিক কর্মী আনতে বাধা দিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-র ওপর জারিকৃত নিষেধাজ্ঞার পাশাপাশি এর ফল দাঁড়িয়েছে এই যে, বেশিরভাগ ত্রাণ ও আশ্রয়সামগ্রী এখন দ্বিপক্ষীয়ভাবে মিসরীয়, কাতারি, আমিরাতি এবং সৌদি সরকারের পরিচালিত বিভিন্ন কমিটির মাধ্যমেই কেবল আনা হচ্ছে।

এনআরসি গত মাসে জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ সপ্তাহে মাত্র ১৫টি ট্রাককে সামগ্রী নিয়ে গাজায় প্রবেশের অনুমতি দিচ্ছে।

নেতানিয়াহুকে নিয়ে ইসরায়েলিদের অসন্তুষ্ট করার মতো অনেক বিষয় থাকতে পারে, কিন্তু গাজার বর্তমান পরিস্থিতি তার মধ্যে একটিও নয়। ফিলিস্তিনিদের অহেতুক কষ্ট দেওয়া হলো সেই কয়েকটি বিষয়ের একটি, যা ইসরায়েলের বিভক্ত জনসমাজকে এক সুতোয় বেঁধে রাখে। তাছাড়া, তারা সবাই এখন ভালোভাবেই জানে যে তারা যা খুশি তাই করে পার পেয়ে যেতে পারে।

ফিলিস্তিনে এনআরসি’র যোগাযোগ উপদেষ্ঠা শাইনা লো এমইই-কে বলেন, “গাজায় আন্তর্জাতিক এনজিওগুলোর গুদামে ত্রাণের মজুত শূন্যের কোঠায়।”

তার মতে, “এটি আমাদের বের করে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনারই অংশ- যেন আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সাহায্য আনতে না পারি।”

সীমাহীন দুর্ভোগ

ইসরায়েলের নীতি হলো- যাকে দেশটির প্রায় সব জায়নবাদী দলই সমর্থন করে- ফিলিস্তিনি জনসংখ্যাকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে গাজার অবস্থাকে যতটা সম্ভব বসবাসের অনুপযুক্ত করে তোলা।

প্রবল ঝড়ের সময় ত্রাণ সরবরাহে বাধা দেওয়া তাদের এই নীতির সর্বশেষ কৌশল এবং তারা যত বেশি কষ্ট সৃষ্টি করবে, ইসরায়েলের সিংহভাগ জায়নবাদীদের মুখে হাসি ততই চওড়া হবে।

নেতানিয়াহুকে নিয়ে ইসরায়েলিদের অসন্তুষ্ট করার মতো অনেক বিষয় থাকতে পারে, কিন্তু গাজার বর্তমান পরিস্থিতি তার মধ্যে একটিও নয়। ফিলিস্তিনিদের অহেতুক কষ্ট দেওয়া হলো সেই কয়েকটি বিষয়ের একটি, যা ইসরায়েলের বিভক্ত জনসমাজকে এক সুতোয় বেঁধে রাখে।

তাছাড়া, তারা সবাই এখন ভালোভাবেই জানে যে তারা যা খুশি তাই করে পার পেয়ে যেতে পারে।

অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের জন্য জাতিসংঘের মানবিক সমন্বয়কারী রামি আলআকবারভ এই সপ্তাহে জানিয়েছেন যে, ইসরায়েল অনুমতি না দেওয়ায় লরিভর্তি প্রায় ১ লাখ ৫০ হাজার তাঁবু গাজার বাইরে আটকে আছে, অথচ ছিটমহলটির ভেতরে শীতকালীন ও নিত্যপ্রয়োজনীয় আশ্রয়সামগ্রীর সব মজুত শেষ হয়ে গেছে।

হামাস পুরোপুরি অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েল কোনো ত্রাণ ঢুকতে দিতে নারাজ। তথাকথিত ‘বোর্ড অব পিস’ একটি মৃদু ভর্ৎসনা করে চোখের পাতা নাড়লেও, আদতে এর বেশি কিছু করে না। তারা পুরোপুরি নিষ্ক্রিয়।

গাজায় তাঁবু, চিকিৎসা ও ত্রাণসামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধাদানের এই নীতিকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা চাক শুমার, যিনি বর্তমানে তার পদ টিকিয়ে রাখতে লড়াই করছেন।

শুমার গাজায় যা ঘটছে তাকে স্পষ্টভাবে ‘গণহত্যা’ বলতে অস্বীকার করেন। তিনি গত বছর ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-কে বলেছিলেন: “ইসরায়েলের সমালোচনা এবং তারা যেভাবে যুদ্ধ পরিচালনা করেছে তার সমালোচনা করা মানেই ইহুদিবিদ্বেষ নয়। তবে এটি ধীরে ধীরে সেদিকে মোড় নিতে শুরু করে… এবং লোকজন যেসব স্লোগান দেয়, তা হয় ইহুদিবিদ্বেষী অথবা এর রূপ নেয়।”

তিনি আরো বলেন, “যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আঘাত করে তা হলো ‘গণহত্যা’ শব্দটির ব্যবহার… গণহত্যা বলতে বোঝায় যখন কোনো দেশ বা গোষ্ঠী কোনো পুরো জাতি বা জনগোষ্ঠীর মানুষকে পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করে। সুতরাং, যদি ইসরায়েল কোনো প্ররোচনা ছাড়াই গাজায় ঢুকে যত্রতত্র ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করত, তাহলে সেটা হতো গণহত্যা। কিন্তু আসলে তা ঘটেনি। বরং উল্টো ঘটনা ঘটেছে। আর হামাস ইসরায়েলের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক মনোভাবাপন্ন।”

শুমার সম্ভবত আন্তর্জাতিক আইন সম্পর্কে পুরোপুরি অজ্ঞ। তিনি হলোকাস্ট বিশেষজ্ঞদের মতামতকেও পুরোপুরি উপেক্ষা করেন।

কিন্তু শুমার আপন মনে তার পথে হেঁটে চলেছেন এবং তাকে টলানোও কঠিন হবে- যদিও সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির নতুন একদল সদস্য এমন একটি ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছেন, যা শুমারের সমর্থিত এই নীতিগুলোর সম্পূর্ণ প্রত্যাখ্যান।

যে রাষ্ট্রে ফিলিস্তিনিরা প্রতিদিন ইহুদিদের উচ্ছেদ ও তাড়ানোর চরম বর্বরতার শিকার হচ্ছে, এবং যে রাষ্ট্রটি চতুর্থ বছরে পদার্পণ করা একটি গণহত্যা চালিয়ে যাচ্ছে- সেই রাষ্ট্র সম্পর্কে একজন জার্মান চ্যান্সেলরের মুখে এ ধরনের কথা কেবল ইসরায়েলের এই আত্মবিশ্বাসকেই বাড়িয়ে দেয় যে, তারা যেকোনো ঝড় সহজেই পার করে দিতে পারবে। এই গণহত্যার স্থপতি ও পরিকল্পনাকারীরা খুব ভালো করেই জানে যে, যারা এই রক্তপাত থামানোর জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছে না, তারা প্রকারান্তরে এর অংশীদার।

যুদ্ধের দল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল কেবল ওয়াশিংটনের বিদেশি যুদ্ধগুলোর ওপর কোনো সাধারণ রায় ছিল না; এগুলো ছিল আমেরিকার ‘যুদ্ধের দল’-এর ওপর এক চূড়ান্ত রায়।

এই যুদ্ধের দলটি দ্বিপক্ষীয় (ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলেই এর শিকড় রয়েছে) এবং এতে রাজনৈতিক মতাদর্শের সব ছায়া অন্তর্ভুক্ত। এই সেই গোষ্ঠী, যারা ৯/১১-এর পর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় চালানো সাতটি যুদ্ধকেই সক্রিয়ভাবে সমর্থন জুগিয়েছে।

আর শুমারের মতো ব্যক্তিরা কেনই বা ভাববে যে তাদের ক্ষমতা নড়বড়ে হবে? তাদের চারপাশের সবাই তো একই অপরাধে লিপ্ত।

গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষকে হত্যা করা কিংবা বহু মানুষকে আহতকারী স্নাইপার রাইফেলের ট্রিগারে আপনার নিজের আঙুল না থাকুক, কিংবা আপনি নিজে ড্রোন পরিচালনা না করুন- তবুও তীব্র ঝড়ে তাঁবুগুলোর হুড়মুড় করে ভেঙে পড়া দেখলে আপনি মনে মনে বেশ আরাম বোধ করতে পারেন।

বস্টন কনসাল্টিং গ্রুপ-এর মতো প্রতিষ্ঠানের জন্য ব্যবসা এখনও জমজমাট। এই ফার্মের সাবেক কর্মচারীদের মধ্যে রয়েছেন স্বয়ং নেতানিয়াহু এবং যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের চিফ অব স্টাফ জেমস পার্নেল।

বস্টনভিত্তিক এই কনসালটেন্সি ফার্মটি ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) গঠনে সহায়তা করেছিল। এই ফাউন্ডেশন চারটি ত্রাণ বিতরণ কেন্দ্র পরিচালনা করেছিল, যেখানে সাহায্যপ্রার্থী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনা কিংবা এই ফাউন্ডেশনের ভাড়া করা মার্কিন নিরাপত্তা ঠিকাদাররা ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছিল।

গত বছর ‘ফিন্যান্সিয়াল টাইমস’ জানিয়েছিল যে, জিএইচএফ-এর সঙ্গে ‘অরোভা’ কোড নামে একটি প্রকল্পে কাজ করার জন্য বিসিজি-কে ৪০ লাখ ডলারের বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল, যার সঙ্গে ফার্মটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা যুক্ত ছিলেন।

ট্রাম্প যখন তার ‘ট্রাম্প গাজা’ পরিকল্পনা প্রকাশ করেন- যেখানে গাজাকে ফিলিস্তিনিদের থেকে পুরোপুরি খালি করে মধ্যপ্রাচ্যের একটি ‘রিভিয়েরা’ বা প্রমোদ উদ্যানে পরিণত করার কথা বলা হয়েছিল- তার ঠিক দুই মাস পর বিসিজি গাজা থেকে লাখ লাখ মানুষকে ‘স্থানান্তর’ করার খরচ হিসাব করে একটি মডেল তৈরি করে।

তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের গীতিহীন নীতিমালার জন্য বার্নহাম একসময় ক্ষমা চাইলেও, এখন তিনি যুক্তরাজ্য থেকে নব্য উদারবাদের অবসান ঘটাতে একটি পরিকল্পনা তৈরির জন্য সেই বিসিজির শরণাপন্ন হয়েছেন। এমপি পদ থেকে সরে দাঁড়ানোর পর বার্নহামের বর্তমান চিফ অব স্টাফ পার্নেল নিজেই বিসিজির উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।

এসব দেখে গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি বেশ তাচ্ছিল্যের সুরে ভাবছিলেন: “আমি সত্যিই অবাক হই, কীভাবে তারা ওই সরকারি কাজটি পেল!”

প্রবল রাজনৈতিক প্রভাব

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ইনস্টাগ্রামে একজন ইনফ্লুয়েন্সার বা তারকা হয়ে ওঠার এক সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার কাজে ব্যস্ত আছেন। কিন্তু মোদ্দা কথা হলো, তিনি তার বাইরে আর কিছুই নন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়ন করতে সর্বোচ্চ নয় মাস সময় লাগতে পারে; অথচ ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক।

তারা ব্রিটিশ কূটনীতিকসহ ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করে এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেটকে নিছক একটি মিশনে নামিয়ে আনে- যে চুক্তিটি সাজিয়েছিলেন ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল।

কেউ হয়তো ধরে নিতেই পারে যে পাওয়েল এই চুক্তিতে দারুণ অপমানিত হয়েছেন, তবে বাস্তবে কার কী অবস্থান তা নিয়ে কেবল অনুমানই করা যায়। আজকাল নিশ্চিত করে বলা মুশকিল যে ব্রিটিশ সরকারের ভেতরের কার আনুগত্য কার প্রতি।

মিলিব্যান্ড চার্লস স্ট্রিটের আমলাদের (স্যার হামফ্রে অ্যাপলবিদের) পক্ষ থেকেও প্রচণ্ড বাধার মুখে পড়ছেন, যারা ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার নীতিটিকে যেকোনো মূল্যে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর।

আর সে কারণেই ব্রিটিশ সরকার অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোর সঙ্গে যুক্ত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে ১ কোটি ৭ লাখ পাউন্ড (১ কোটি ৪৪ লাখ ডলার) মূল্যের সরকারি চুক্তি স্বাক্ষর করেছে। অথচ কিছুদিন আগেই অধিকৃত অঞ্চলের সেবা খাতের সঙ্গে জড়িত সব কোম্পানিকে বয়কট করার নতুন সরকারি নীতি ঘোষণা করা হয়েছিল।

আর জানেন কি? আমার মনে হয় ইসরায়েল ও তার পশ্চিমা সমর্থকরা সবকিছু শান্ত রেখে নিজ পথেই হেঁটে সঠিক কাজটিই করছে- কারণ তারা আন্তর্জাতিক জবাবদিহিতা বা শাস্তির মুখোমুখি হওয়া থেকে এখনো বহু দূরে রয়েছে।

তারা ওয়াশিংটন, লন্ডন এবং ইউরোপের প্রতিটি রাজধানীতে নিজেদের রাজনৈতিক লবিংয়ের জাল অত্যন্ত শক্তভাবে বিছিয়ে রেখেছে। তারা অস্ত্র নিষেধাজ্ঞার আইন বা অন্য কোনো নিষেধাজ্ঞাকে এক বিন্দুও ভয় পায় না, কারণ তাদের অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো পশ্চিমা সামরিক-শিল্প কমপ্লেক্সের গভীরে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ এই মাসেই বলেছেন: “আমরা অত্যন্ত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছি। আমরা নিশ্চিত করতে চাই যে এমন একটি দেশ বা রাষ্ট্র যেন টিকে থাকে, যেখানে ইহুদিরা কোনো অরক্ষিত সংখ্যালঘু নয় এবং মাতৃভূমিতে যদি পুনরায় বর্বরতা মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে তারা যেন সেখানে আশ্রয় খুঁজে পায়।”

যে রাষ্ট্রে ফিলিস্তিনিরা প্রতিদিন ইহুদিদের উচ্ছেদ ও তাড়ানোর চরম বর্বরতার শিকার হচ্ছে, এবং যে রাষ্ট্রটি চতুর্থ বছরে পদার্পণ করা একটি গণহত্যা চালিয়ে যাচ্ছে- সেই রাষ্ট্র সম্পর্কে একজন জার্মান চ্যান্সেলরের মুখে এ ধরনের কথা কেবল ইসরায়েলের এই আত্মবিশ্বাসকেই বাড়িয়ে দেয় যে তারা যেকোনো ঝড় সহজেই পার করে দিতে পারবে। এই গণহত্যার স্থপতি ও পরিকল্পনাকারীরা খুব ভালো করেই জানে যে, যারা এই রক্তপাত থামানোর জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছে না, তারা প্রকারান্তরে এর অংশীদার।

টনি ব্লেয়ার এবং কেয়ার স্টারমার ইতিহাসে যথাক্রমে ইরাক ও গাজার যুদ্ধের মূল স্থপতি ও প্রবক্তা হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন, যাদের কারণে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে এবং মধ্যপ্রাচ্য এমন এক ক্ষত নিয়ে ধুঁকছে যা থেকে আজও ঘুরে দাঁড়াতে পারেনি। এই উভয় নেতাই ইসরায়েলের কাছে পরম মূল্যবান ‘সম্পদ’ হিসেবে বিবেচিত হন।

ক্ষমতায় আসার মাত্র কয়েক মাস যেতে না যেতেই, অ্যান্ডি বার্নহামও ঠিক একই ভূমিকা পালনকারী তৃতীয় লেবার প্রধানমন্ত্রী হওয়ার পথেই হাঁটছেন। তার যত সদিচ্ছাই থাক না কেন, তার এই মেরুদণ্ডহীন নেতৃত্ব নিশ্চিত করবে যে তার প্রশাসনও তার পূর্বসূরিদের মতো এই গণহত্যার সমান অংশীদার।

এদিকে, বার্নহাম ও পার্নেল যখন নিজেদের রাজনৈতিক হিসাব-নিকাশ আর কৌশল আঁটতে ব্যস্ত, তখন গাজার কনকনে ঠান্ডায় শিশুরা মৃত্যুর কোলে ঢোলে পড়ছে।

লেখক: ডেভিড হার্স্ট হলেন ‘মিডল ইস্ট আই’-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক

ইংরেজি থেকে অনুবাদ: মনিরুল হক ফিরোজ

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

প্রকাশিত : ০২:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬