০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সুখবর! মা হলেন অমৃতা

অনেকদিন ধরেই পর্দায় অনিয়মিত একসময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী অমৃতা রাও। স্বামী, সংসার আর পরিবারের সঙ্গে বেশ ভালোই মানিয়ে নিয়েছেন। সেই অমৃতা কিছু দিন আগেই নতুন অতিথি আসার ইঙ্গিত দিয়েছিলেন। এবার মা হলেন তিনি।

রবিবার (০১নভেম্বর) সকালে মুম্বাইয়ের একটি প্রাইভেট হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অমৃতা রাও। এসময় তার পাশে ছিলেন স্বামী আর জে আনমোল। মা-ছেলে দুজনই সুস্থ আছেন।

২০১৬ সালে আর জে আনমোলের সঙ্গে অমৃতা গাঁটছড়া বাঁধেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অভিনয়ের বাইরে আছেন এই অভিনেত্রী।

‘অব কে বরস’ ছবির মধ্য দিয়ে ২০০২ সালে ক্যারিয়ার শুরু করেন অমৃতা। এরপর একে একে ‘ইশক ভিশক’, ‘ম্যায় হু না’, ‘বিবাহ’ এর মতো সুপারহিট ছবিতে নিজের জাত চিনিয়েছেন।

বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করার পরও একটা পর্যায়ে তার ক্যারিয়ার ধীরে ধীরে নিম্নগামী হয়। সবশেষ গেল বছর নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে ‘ঠাকরে’ ছবিতে দেখা যায় অমৃতাকে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

সুখবর! মা হলেন অমৃতা

প্রকাশিত : ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০