০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

নরসিংদীতে বিদ্যুৎস্পর্শে ২ ছাত্রের মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিদ্যুৎস্পর্শে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে পৌর এলাকার মহিষমারায় একটি সোলার স্ট্রিট লাইটের খুঁটি সরানো সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. দিদার মিয়া (১৫) ও রায়পুরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র রায়হান মোল্লা (১৭)। আহত তিনজন হলেন, মহিষমারা এলাকার মো. হাছান মিয়া (৩৫), মো. কারী (১৪) ও শামীম (১২)।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) দেব দুলাল দে সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিষমারায় রাস্তার পাশে স্থাপন করা একটি সোলার স্ট্রিট লাইটের খুঁটি পড়ে যায়। দুপুরে স্থানীয় কয়েকজন যুবক ও ছাত্র মিলে খুঁটিটি পাশের খোলা স্থানে সরানোর উদ্যোগ নেয়। সরানোর সময় ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে খুঁটির সংযোগ ঘটে। এতে বিদ্যুতায়িত হয়ে পাঁচজন গুরুতর আহত হয়। তাদের মধ্যে রায়হানকে নরসিংদী সদর হাসপাতালে ও দিদারকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্ ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

নরসিংদীতে বিদ্যুৎস্পর্শে ২ ছাত্রের মৃত্যু

প্রকাশিত : ০৯:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০