০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

প্রযোজক নাসির উদ্দিন দিলু মারা গেছেন

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৪:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
  • 139

প্রযোজক নাসির উদ্দিন দিলু

চলচ্চিত্র প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকদিন আগে মাথায় আঘাত পেয়ে দিলু ভাই হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ আসে। এছাড়া হার্টের রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতা ছিল তার। চলচ্চিত্র একজন অভিভাবক হারালো। তার আত্মার শান্তি কামনা করছি।

করোনা আক্রান্ত থাকায় তার জানাজা ও দাফনে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) মরদেহ নেয়া হচ্ছে না। তাই সীমিত পরিসরে রাজধানীর বারিধারায় জানাজা শেষে দিলুকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলেও জানান খসরু।

নাসিরউদ্দিন দিলু প্রায় ১৫টিরও বেশি সিনেমা প্রযোজনা করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

প্রযোজক নাসির উদ্দিন দিলু মারা গেছেন

প্রকাশিত : ০৪:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০