এই সময়ের হার্থথ্রব নায়ক শাকিব খান। দেশীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একমাত্র ভরসা সুপারস্টার শাকিব খানের উপরই। ইন্ডাস্ট্রিতে কেটে গেছে বিশ বছরেরও বেশি সময়। এর মধ্যে গত এক যুগেরও বেশি সময় ধরে একাই ধরে আছেন ইন্ডাস্ট্রির হাল। তাই শাকিব খানের ছবি মানেই অনেক আলোচনা, অনেক জল্পনা কল্পনা। এবার সেই জল্পনা কল্পনায় যোগ হয়েছে ছোটো পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশার নাম।
শাকিব খানের নবাব এলএলবি নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। অনন্য মামুন পরিচালিত ছবিটি দিয়ে আবার ফিরছেন শাকিব খান। এর মধ্যে শোনা যাচ্ছে নতুন একাধিক ছুবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কিং খান। অফিশিয়ালি সেসবের কিছুই এখনো ঘোষিত হয়নি।
কিন্তু শাকিবভক্তদের মধ্যে চলছে জল্পনা কল্পনা। কী ছবি, কার ছবি, কে হচ্ছেন শাকিবের নায়িকা ইত্যাদি। কিছুদিন ধরে সোস্যাল মিডিয়ায় শাকিব খানের অফিসিয়াল গ্রুপগুলিতে নতুন নায়িকা নিয়ে চলছে আলোচনা। কে সেই নায়িকা? কি তার পরিচয়? জানতে চেয়ে শাকিব খানের নতুন প্রযোজক টপি খানকে একটি পোষ্ট দিতে দেখা যায়।
এই নিয়ে কোটি শাকিবিয়ান ভক্তদের মধ্যে শুরু নানা রকমের গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জনের মধ্যে টিভি অভিনেত্রী মেহজাবিনের কথা উঠে এলেও অবশেষে শাকিব খানের নতুন ছবির নায়িকা হিসেবে নাম শোনা যায় এ সময়ের আলোচিত মডেল, অভিনেত্রী, এবং টেলিভিশন উপস্থাপিকা তানজিন তিশার নাম। তবে বিষয়টি যে কেবল জল্পনা কল্পনাই নয়, সে বিষয়টি নিশ্চিত করেছে একটি বিশ্বস্ত সূত্র।
সূত্র মতে, সত্যি সত্যি শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় আবির্ভুত হচ্ছেন তানজিন তিশা। ছবির নাম ‘তিন পুরুষ’ যেখানে পরিচালক হিসেবে দেখা যাবে সঞ্জয় সমাদ্দারকে। শুধ তাই নয় সব ঠিক থাকলে একই সিনেমায় দেখা যাবে টিভি নাটকের জনপ্রিয় মুখ মোশারফ করিমকেও।
তবে পরিচালক ও প্রযোজক কেউই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। এই সিনেমা এবং স্টার কাস্ট নিয়ে জিজ্ঞাসা করা হলে প্রযোজক টপি খান বিষয়টি রীতিমতো হেসে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘আমি আগেই দর্শকদের মধ্যে একটি নায়িকার সাইড ফটো দিয়ে দর্শকদের উৎসাহ দেখতে চেয়েছি মাত্র।

তবে এতোটুকু সত্যতা দিয়ে বলতে পারি নায়িকা যেই হোক না কেন দর্শকদের জন্য সেটা অবশ্যই চমক হবে।’ তবে বিশ্বস্ত সূত্রটি আরও জানায়,‘নভেম্বর মাসের শেষ দিক থেকে টানা সিনেমাটির শুটিং হওয়ার কথা। এতে নায়িকারও টানা শুটিংয়ের চুক্তিতেই তার সিডিউল নেয়া হয়। কেননা বর্তমান তিনি এখন দেশিয় টিভি নাটকের জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।
বড় পর্দায় আসা প্রসঙ্গে মন্তব্য নেয়ার জন তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে যেহেতু বিষয়টি অফিশিয়ালি ঘোষণা করা হয়নি, তাই তিনিও হয়তো কিছুই বলতে রাজি হতেন না। এদিকে তানজিন তিশা সোশ্যাল মিডিয়ায় খুব একটা একটিভ না থাকলেও সাম্প্রতিক ইস্যুতে মুখ খুলেছেন।
তিনি রোববার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান আমাদের বোধ হওয়ার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হজরত মুহাম্মদ (সা.)।
আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তার সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুন্ন করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ এবং সব ধরনের অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ জানাই। তানজিন তিশার ওই পোস্টকে সাধুবাদ জানিয়েছেন তার ভক্তরা। পোস্টে হু হু করে বাড়ছে লাইক, হচ্ছে শেয়ার। অনেকে প্রশংসা করে মন্তব্যও করছেন এ অভিনেত্রীর।
উল্লেখ্য, ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার ক্যারিয়ার শুরু হয়। প্রথমে তিনি মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে। অন্যদিকে শিল্পী ইমরান মাহমুদুল এর গান ‘বলতে বলতে চলতে চলতে’ গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। যেটি ইউটিউবে জনপ্রিয়তাও পেয়েছিল। এখন দেশীয় সিনেমায় কতটা জনপ্রিয়তা পান দেখার বিষয় সেটিই।
বিজনেস বাংলাদেশ / আতিক


























