চিত্রনির্মাতা দেওয়ান নাজমুল কয়েক বছর আগে ‘রাত বারোটার পর’ শিরোনামে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এর আইটেম গানের জন্য অভিনেত্রী চমক তারা চুক্তিবদ্ধ হন। কিন্তু সিনেমাটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।
এবার একই নির্মাতার লেখা গানে নাচবেন চমক তারা। এতে চমক তারার সঙ্গে নাচবেন আহমেদ সাব্বির রোমিও। পরিচালক দেওয়ান নাজমুল বলেন, চমক তারার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য নির্মাতা, সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও একটি গান লেখার জন্য আমাকে অনুরোধ করেন। এটি আইটেম ঘরানার গান। আগামী সপ্তাহে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হবে।
আহমেদ সাব্বির রোমিও বলেন, চিত্রনায়িকা চমক তারার চলচ্চিত্রে আইটেম গানের যাত্রা শুরু হয় পরিচালক দেওয়ান নাজমুলের লেখা গান দিয়ে। পরিচালক এ জে রানা নির্মিত একটি সিনেমায় ওই আইটেম গানটিতে বেশ ভালো পারফর্ম করেছিলেন। যে কারণে এবারো তার লেখা গানে পারফর্ম করবেন চমক। তাছাড়া চমক তারার সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় এক যুগের। আমাদের মাঝে বন্ডিংটাও বেশ চমৎকার। দীর্ঘ সময় আমরা একসঙ্গে অভিনয় করেছি। আশা করি, দর্শক ভালো কিছু দেখতে পাবেন। এই আইটেম গানের ভিডিও নির্মাণ করবেন তরুণ নির্মাতা আকতারুল আলম তিনু।
চমক তারা অভিনীত প্রথম সিনেমা ‘মা বাবা সন্তান’। ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। সিনেমাটি পরিচালনা করেন এ আর মুকুল নেত্রবাদী। এ সিনেমার মাধ্যমে চমক তারার অভিষেক হলেও এর আগে মাসুদ আজাদের ‘বস্তির সম্রাট’ সিনেমার মাধ্যামে চলচ্চিত্রে পথচলা শুরু করেন চমক।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

























