০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

যে গ্রামের মেয়েরা বিদেশে চাকরি করে, স্বামীরা তাদের টাকায় দাম্ভিকতা দেখায়

অরুনা বিশ্বাস

বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলের গ্রাম উজানপুর; একেবারেই ভিন্ন এবং ব্যতিক্রম। উজান গ্রামের প্রায় সকল বউ-ঝিয়েরা বিদেশে কর্মরত। সকাল হলেই প্রতিটা ঘরের স্বামীরা সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। স্ত্রীদের পাঠানো বিদেশী টাকায় এই গ্রামে কয়েকটা দালান উঠেছে। কোন কোন স্বামী আবার স্ত্রীর পাঠানো টাকার বড়াইয়ে বেশ দাম্ভিকতা দেখিয়ে চলে গ্রামে। তার মধ্যে সামাদ অন্যতম। গ্রামের স্বামীরা সংসারের কাজকর্ম শেষ করে এর বাড়ি ওর বাড়ির উঠানে বসে নানান রকম গল্পে মেতে ওঠে। বিদেশের রীতি-নীতি, ভাষা-সংস্কৃতি নিয়ে যেমন এই গ্রামের স্বামীদের কৌতুহল আছে তেমনি বিমানের মত এতবড় জিনিসটা কিভাবে আকাশে উড়ে সেটা নিয়েও দারুন কৌতুহল তাদের। এই গ্রামে আছে দ্বদ্ব। আছে আনন্দ, আছে কাছে না পাবার বেদনা আর আছে স্বপ্ন পূরনের বাস্তবতা। এই নিয়েই এগিয়ে যায় ধারাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’।

৭ নভেম্বর থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ফরেন ভিলেজ’। বরজাহান হোসেন-এর রচনা ও ফরিদুল হাসান-এর পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে শনি ও রবিবার রাত ০৯টা ৪৫মিনিটে।

নতুন নাটক শুরু হওয়া প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘নাটকের গল্পটি চমৎকার। প্রত্যন্ত অঞ্চলের গ্রাম উজানপুরের মেয়েরা বিদেশে চাকরি করে, স্বামীরা তাদের টাকায় দাম্ভিকতা দেখায় এবং সংসারের কাজ করে। হাস্যরসে ভরপুর ব্যতিক্রমী জমজমাট গল্প নিয়ে নাটকের গল্প এগিয়ে যাবে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’

নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, অরুনা বিশ্বাস, আলভী, উর্মিলা শ্রাবন্তী কর, দিলারা জামান, আরফান আহমেদ, সাজু খাদেম, ডা. এজাজ, জামিল হোসাইন, প্রাণ রায়, এ্যানি খান, মাহমুদুল ইসলাম মিঠু, অলিউল হক রুমী, পূর্ণিমা বৃষ্টি, ফারজানা রিক্তা, আইরিন আফরোজ, হান্নান শেলী, দিশা মনি (শিশু শিল্পী), পাভেল, হিমে হাফিজ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ /বিএইচ

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

যে গ্রামের মেয়েরা বিদেশে চাকরি করে, স্বামীরা তাদের টাকায় দাম্ভিকতা দেখায়

প্রকাশিত : ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০