০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

কোটিপতি ‘মিস বুবলি’

গানের সুরে আগেই কোটি দর্শকের মন জয় করেছেন কণ্ঠশিল্পী কোনাল। পাসওয়ার্ডের ‘আগুন লাগাইলো’, বীরে ‘তুমি আমার জীবন’ এ দুই গান কোটি দর্শকদের কাছে পৌঁছানোর পর এবার ‘বীর’ এ কোনালের ‘মিস বুবলি’ গানটিও কোটির ঘর পার করেছে।

মজার ব্যাপার হচ্ছে, কোনালের এ তিনটি হিট গানে ঠোঁট মিলিয়েছেন বুবলি। এবার ‘মিস বুবলি’ গান দিয়ে তৃতীয়বারের মতো দর্শক ভালোবাসায় ইউটিউব ভিউতে কোটিপতি হলেন এই জুটি।

এরকম উল্লেখযোগ্য দর্শক সাড়া পেয়ে গায়িকা কোনাল জানিয়েছেন, কোটি ভিউ মানে এক কোটি দর্শকের ভালোবাসা ও তাদের মনে ঠাঁই পাওয়া। দর্শকের সেই ভালোবাসায় আমি সত্যিই সিক্ত।’ তিনি ‘বীর’ ছবির প্রযোজক শাকিব খান ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া গানগুলোতে বুবলির প্রাণবন্ত পারফর্মেরও প্রশংসা করেন কোনাল।

উল্লেখ্য, ‘মিস বুবলি’ গানটি লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়, সুর সংগীত করেন আকাশ সেন। শাকিব খানের এসকে ফিল্মের প্রযোজনায় কাজী হায়াৎ পরিচালিত ৫০ তম ছবি ‘বীর’। শাকিব-বুবলি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, সোহেল খান, নাদিম, কাজী হায়াৎ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কোটিপতি ‘মিস বুবলি’

প্রকাশিত : ০২:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০