০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

অসম প্রেমে ধরা দিলেন সিমলা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • 117

‘ম্যাডাম ফুলি’ সিনেমা দিয়ে ঢালিউডে যাত্রা শুরু সিমলার। প্রথম সিনেমা দিয়েই দর্শক মাতিয়েছিলেন। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু তারপর সে সাফল্যের খুব একটা ধারাবাহিকতা দেখা যায়নি।

অনিয়মিত কাজ করে গেছেন সবসময়। আর পুরোপুরি সিনেমার বাইরে আছেন তিনি সেও প্রায় বছর পাঁচেক হয়। সর্বশেষ কাজ করেছিলেন ‘নিষিদ্ধ প্রেম’ নামের একটি সিনেমায়।

অবশেষে সেই সিনেমাটি মুক্তি পেতে চলেছে। গেল সেপ্টেম্বরে ছবির পরিচালক রুবেল আনুশ জানিয়েছেন, এটি খুব শিগগিরই অনলাইনে মুক্তি পাবে।

এর আগে শুরু হয়েছে প্রচারণা। যার অংশ হিসেবে সোমবার প্রকাশ পেয়েছে প্রথম পোস্টার। এখানে সিমলাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত অভিনেতা মামুনের সঙ্গে। অসম প্রেমের গল্পের সিনেমাটির এ পোস্টারটি নজর কেড়েছে দর্শকের।

পরিচালক রুবেল আনুশ  বলেন, সিনেমা মুক্তি দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। খুব দ্রুতই সুখবর দিতে পারব।

সত্য ঘটনা অবলম্বনে অসম প্রেমের চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের আগস্টে। ছবির শুটিং শেষ করে আর সম্পাদনার কাজ করতে পারেননি নির্মাতা। অবশেষে সব সংকট পেরিয়ে এটি মুক্তির মুখ দেখতে চলেছে।

সিমলা-মামুন ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এসএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

অসম প্রেমে ধরা দিলেন সিমলা

প্রকাশিত : ১০:৩১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০