০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

৪/৫ দিনের মধ্যে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসবে: কাদের

পদ্মা সেতু এখন স্বপ্নের সীমানা পেরিয়ে। সেতুটির নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলেছে। আগামী ৪/৫ দিনের মধ্যে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসবে। এ পর্যন্ত এই সেতু প্রকল্পের সর্বাধিক অগ্রগতি ৫১ দশমিক ৫ শতাংশ ও মূল কাজের অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের মাওয়া চৌরাস্তা সংলগ্ন পদ্মা সেতু প্রকল্প এলাকায় পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ৪/৫ দিনের মধ্যে দ্বিতীয় স্প্যান বসবে। মাওয়া প্রান্তে আরো ১০টি স্প্যানের সাপ্লিমেন্টারির কাজ চলছে। পদ্মা সেতুর নির্মাণ কাজ এখন দৃশ্যমান। খুব আনপ্রেডিক্টেবল সেতু এটি। নিচে যে সয়েল কন্ডিশন সেটা পরিমাপ করা চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু আমাদের এক্সপার্টরা তাও করে দেখাচ্ছে।

পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (নদী শাসন) শরিফুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

এদিকে ০২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া যাওয়ার পথে পদ্মা সেতু এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।

ট্যাগ :

৪/৫ দিনের মধ্যে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসবে: কাদের

প্রকাশিত : ০৪:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮