১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

করোনা: লাইফ সাপোর্টে অভিনেতা আজিজুল হাকিম

ছবি: আজিজুল হাকিম

করোনা আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী বন্যা মির্জা। শুক্রবার সকালে ফেসবুকে তিনি লেখেন, “আমাদের প্রিয় আজিজুল হাকিম ভাই করোনাতে আক্রান্ত এবং তার সন্তান হৃদ ও জিনাত ভাবীও। হাকিম ভাই লাইফ সাপোর্টে! সবাই দোয়া করবেন।”

এর আগে বৃহস্পতিবার গণমাধ্যমকে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন আজিজুল হাকিম। সঙ্গে জানান, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও ছেলে মোহাইমেন রিদোয়ান হৃদও আক্রান্ত হয়েছেন। তারা মঙ্গলবার করোনা পরীক্ষা ফলাফল হাতে পান।

উল্লেখ্য, করোনা আবহে কয়েক মাস ঘরে থাকলেও গত মাসে একটি ধারাবাহিক নাটকের শুটিং করেছেন আজিজুল হাকিম। এছাড়া সম্প্রতি মেয়ে নাযাহের পরিচালনায় একটি তথ্যচিত্রে অংশ নেন টেলিভিশনের খ্যাতনামা এ অভিনেতা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

করোনা: লাইফ সাপোর্টে অভিনেতা আজিজুল হাকিম

প্রকাশিত : ০২:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০