ঘূর্ণিঝড় সিডরে নিহতের স্মরণে ঝালকাঠিতে মোমবাতি প্রজ্বালন করেছে কালের কণ্ঠ শুভসংঘ। শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মোমবাতি প্রজ্বালন কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ জেলা প্রতিনিধি কে এম সবুজ, সাংবাদিক জহিরুল ইসলাম জলিল, রতন আচার্য, মিজানুর রহমান টিটু। এতে শুভসংঘের সদস্যরা অংশ নেয়। ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতা ও নিহতদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















