০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় যুবলীগ নবগঠিত কমিটির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সোমবার বিকেলে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা সেখানে বঙ্গবন্ধুসহ ১৫-আগস্টের সকল নিহতদের আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় যুবলীগের প্রেসিডিয়াম-সদস্য শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন), শেখ সোহেল ও মঞ্জুরুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান লিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, মোঃ মসিউল আলম ও ব্যারিস্টার শেখ ফজলে নাঈম সহ কেন্দ্রীয় যুবলীগের অন্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও গোপালগঞ্জ জেলা যুবলীগ সভাপতি জি.এম. সাহাবুদ্দিন আযম ও সাধারণ সম্পাদক এম.বি. সাইফ (বি মোল্লা) সহ বিভিন্ন জেলা থেকে আগত যুবলীগ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের মিলছে না সন্ধান

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় যুবলীগ নবগঠিত কমিটির শ্রদ্ধা

প্রকাশিত : ০৭:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০