ফ্রান্সকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে মহানবীকে অবমাননার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। পরে সেখান থেকে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি দেয় দলটি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।
ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা এম মতিন বলেন- ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে মহানবীকে অবমাননা মুসলিম জাতির সঙ্গে প্রহসন। কার্টুন ছেপে তারা পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে। শাস্তি হিসেবে জাতিসংঘ থেকে ফ্রান্সকে বহিষ্কার করতে হবে।
দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিমের সঞ্চালনায় বিক্ষোভে যুবসেনার কেন্দ্রীয় সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, আহলে সুন্নাতের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ জুবায়ের কামাল, সৈয়দুল হক, মুহসিন মাইজভান্ডারি, আনিসুর রহমান আনিস, কাজী মাওলানা মোবারক হোসেন ফরাজি, অধ্যক্ষ জালাল উদ্দিন আল কাদেরী, ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমরান হুসাইন তুষার প্রমুখ বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশ শেষে দলটির মহাসচিব আল্লামা এম এ মতিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ প্রতিনিধির কাছে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি দেন।
এসময় উপস্থিত ছিলেন ফ্রন্টনেতা তবারক হুসাইন, মুহাম্মদ অ্যাডভোকেট হেলাল উদ্দিন, কাজী মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, মাওলানা শিহাবুদ্দীন নূরী, অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা, আব্বাস উদ্দিন, জাহাঙ্গীর আলম জাবির, মিজানুর রহমান শাহপুরী, হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, হাফেজ মোহাম্মদ জাহিদুর রহমান, খাজা সাইফুল হক আখন্দ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















