০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার পেল দোকানবাসী মালেকা

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেলেন পয়ষট্টি ছুঁই ছুঁই দোকানবাসী মালেকা খাতুন। কুড়ি বছর আগে বিধবা হওয়া মালেকা ওরফে মালার তিন ছেলে দুই মেয়ের কেউই তার কাছে নেই। বিয়ে করে যে যার মতো আলাদা হয়ে গেছে। সেই থেকে উপজেলার গান্ধাইল বাজারের ভাড়া ছোট্ট একটি মুদি দোকানই ছিল মালেকার ঘর সংসার।

সর্বশেষ হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় সেই দোকানটিও উচ্ছেদের কবলে পড়ে। গত ২০ মে কালের কণ্ঠে এই সংবাদ প্রকাশের পর কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী মালেকার খোঁজ খবর নেন। ঘটনার সত্যতা পেয়ে মালেকার জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি আধাপাকা ঘর নির্মাণের ঘোষণা দেন। সম্প্রতি সেই ঘরটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

গতকল বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা গেছে দোকানবাসী মালেকার নতুন ঘরে সংসার গুছিয়ে নিয়েছেন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, সংবাদ প্রকাশের পর আমরা খোঁজ খবর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাকে ঘর করে দেয়া হয়েছে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর উপহার পেল দোকানবাসী মালেকা

প্রকাশিত : ০৩:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০