০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

জিডি হবে ৫ মিনিটে- এসপি মহিবুল ইসলাম

জেলার সকল থানায় মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত সময়ে জিডি করতে নানা উদ্যোগ গ্রহন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

জানা গেছে, বেশিরভাগ মানুষকে যে কারনে থানায় যেতে হয় তার মধ্যে অন্যতম কারন হলো জিডি করা। দ্রুততম সময়ে জিডি করতে পুলিশ সুপার কর্তৃক জেলার সকল থানায় জিডির ফর্ম সরবরাহ করা হয়েছে। মানুষের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতে এমন উদ্যোগ গ্রহন করেছেন কুড়িগ্রামের এসপি।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, জিডি লেখার জন্য কারো কাছে যেতে হবে না। কাউকে টাকা পয়সা দিবেন না, টাকা চাইলে সিনিয়র অফিসারদের জানাবেন। নিজের জিডি নিজেই লিখুন। এটা প্রয়োজনের জন্য সংগ্রহ করে রাখতে পারবেন।

তিনি বলেন, জিডি করতে গিয়ে ডিউটি অফিসারের কাছ থেকে এক কপি ফর্ম নিবেন। ফর্মে আপনার প্রয়োজনীয় তথ্য লিখে ফটোকপি করে মোট তিনকপি ডিউটি অফিসারের কাছে দিবেন। ডিউটি অফিসার এটার উপর সীল স্বাক্ষর দিয়ে এক কপি আপনাকে ফেরত দিবেন।

পুলিশ সুপার আরো বলেন, সকল সরকারি প্রতিষ্ঠানের সেবা পাওয়া প্রত্যেক জনগনের নাগরিক অধিকার। শুধু পুলিশ নয় সকল প্রতিষ্ঠানের ঘুষ/দূর্ণীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

জিডি হবে ৫ মিনিটে- এসপি মহিবুল ইসলাম

প্রকাশিত : ০৩:৪৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০