০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাফার নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশ শিল্প প্রতিমন্ত্রীর

সারের মজুদ সক্ষমতা বৃদ্ধির জন্য বাফার গোডাউনগুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

শনিবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক আয়োজিত ব্যবস্থাপনা পরিচালক সম্মেলনের উদ্বোধনীতে অনলাইনে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।

তিনি বলেন, গুদামজাত সার কোনোভাবেই অপচয় বা নষ্ট করা যাবে না। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সারের জন্য বরাদ্দকৃত অর্থ যাতে বিসিআইসি’র অনুকূলে বরাদ্দ প্রদান করা হয় সেজন্য শিল্প মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, শিল্প কারখানাগুলোর আধুনিকায়ন ও মেরামতের পাশাপাশি পুরনো জীর্ণ কারখানাকে পরিবেশবান্ধব নতুন শিল্প কারখানায় রূপান্তর এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন উচ্চ উৎপাদনশীল করার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। এজন্য বেসরকারি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে।

করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখায় বিসিআইসি কর্তৃপক্ষসহ কারখানাসমূহের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের ধন্যবাদ জানান কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, কারখানার শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারখানা নিয়মিত মেরামত এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে ব্যবস্থাপনা পরিচালকদের সবসময় তৎপরও থাকতে হবে।

বিজনেস বাংলাদেশ/ শেখ

জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

বাফার নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশ শিল্প প্রতিমন্ত্রীর

প্রকাশিত : ০৯:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০