০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

১৫০ কি.মি. পায়ে হেঁটে বঙ্গবন্ধুর সমাধিতে ৪ ছাত্রী

জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রায় ১৫০ কি.মি. পথ পায়ে হেটে এসে থামলেন গার্ল-ইন-রোভার স্কাউটসের চার ছাত্রী।

পরিভ্রমণকারীরা হলেন, জাকিয়া ইলানুর, সাদিয়া আফরিন মীম, নাবিলা নাজ আমিন এবং মুবতাসিম ইসলাম নির্জন।

তারা ঢাকার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

এ চার শিক্ষার্থী হলেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের থার্টিন্থ হুসার্স মুক্ত রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার স্কাউটস।

রোভার প্রোগ্রাম অনুযায়ী ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অর্জনের জন্য এই পথ অতিক্রম করেন তারা।

চার ছাত্রী জানান, গত ১৬ নভেম্বর ঢাকার গুলিস্তান জিরো পয়েন্ট থেকে পরিভ্রমণ শুরু করেন। গত ৫ দিনে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণের সময় বিভিন্ন জেলা অতিক্রম করেন।

এদিকে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। সেখানে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

এই প্রসঙ্গে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তারা বলেন, দীর্ঘ ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করতে পারায় ভালো লাগছে। আগামীতেও এমন পথ পরিক্রমায় অংশ নিতে চান তারা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

১৫০ কি.মি. পায়ে হেঁটে বঙ্গবন্ধুর সমাধিতে ৪ ছাত্রী

প্রকাশিত : ০২:২১:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০