আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি প্রসঙ্গে বলেন, বিএনপি নির্লজ্জভাবে বলে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়! গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা। ক্ষমতায় যেতে ওত পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস।
আন্দোলন এবং নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবার আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি। বিএনপি নির্লজ্জভাবে বলে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়! আসলে গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা। এখনও সময় আছে, আগুন নিয়ে খেলবেন না। মানুষের জীবন এবং সম্পদ ধ্বংসের রাজনীতি প্রকারান্তরে জনগণের কাছে আপনাদের রাজনীতির অপমৃত্যু ঘটতে পারে। এতে কোনো ফল আসবে না।
আজ সোমবার নোয়াখালীতে মন্ত্রীর নির্বাচনী এলাকার কোম্পানিগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অসচ্ছল, ত্যাগী এবং প্রয়াত নেতাকর্মীদের পরিবারের মাঝে অনুদান বিতরণ ও প্রয়াত নেতাকর্মীদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























