০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রতীকি ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে দোকান ভাড়া আদায়ের জেরে বড় ভাইয়ের কাঁচির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। সোমবার রাতে ওই উপজেলার ঢোলভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শাপলা একই উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের আজিম উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানায়, পলাশবাড়ী ও ঢোলভাঙ্গা বাজারে শাপলা ও তার বড় ভাই আদমের বেশকিছু দোকান রয়েছে। দোকানের মালিকানা ও ভাড়া আদায় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে ঢোলভাঙ্গা বাজারে শাপলার মালিকানাধীন দোকানে বড় ভাই আদম তালা লাগাতে যান। ওই সময় আদমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন শাপলা। এতে ক্ষিপ্ত হয়ে আদম পাশের ফার্মেসি থেকে একটি কাঁচি নিয়ে শাপলার বুকে ও পেটে আঘাত করেন। গুরুতর অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার কিছুক্ষণ পরই শাপলা মারা যান।

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশিত : ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০