১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

যশোরে মায়ের ওপর অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

প্রতীকী ছবি

যশোরের মণিরামপুরে মায়ের ওপর অভিমান করে পরশ হোসেন (১২) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যারাতে উপজেলার সরসকাঠি গ্রামে এই ঘটনা ঘটে।

পরশ ঝিকরগাছা বিএম হাইস্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ছিল। সে ওই উপজেলার পানিসারা গ্রামের ট্রাকচালক লিটন হোসেনের ছেলে। বাবা-মায়ের সঙ্গে সে মণিরামপুরের সরসকাঠি গ্রামে নানা হায়দার আলীর বাড়িতে থাকত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুলের নির্ধারিত অ্যাসাইনমেন্ট না লেখায় শুক্রবার সকালে মা পাপিয়া খাতুন পরশকে বকাঝকা করেন। এরপর দুপুরের খাবার সেরে নিজঘরে সে ঘুমাতে যায়। সন্ধ্যা হলেও বাইরে না বের হওয়ায় বাড়ির লোকজন দরজা খোলেন। পরে তারা দেখেন নানির শাড়ি সিলিং ফ্যানে পেঁচিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

যশোরে মায়ের ওপর অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

প্রকাশিত : ১২:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০