০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনার সাবেক কোচ আইসিইউতে

এখনো দিয়েগো ম্যারাডোনার মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। এরই মধ্যে এসেছে নতুন দুঃসংবাদ। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনার সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা। অবস্থার অবনতি হওয়ায় ইনটেনসিভ কেয়ারে (আইসিইউ) নেয়া হয়েছে তাকে।

আর্জেন্টিনার কোচ হিসেবে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সাবেলা। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের ফাইনালে তুলেছিলেন তিনি। ২০১৪ সালের ওই আসরের পর পদত্যাগ করেন এই কোচ। এর পর থেকে আর কোচিংয়ে পা রাখেননি ৬৬ বছর বয়সী সাবেলা।

বুধবার দুপুরে ম্যারাডোনার মৃত্যুতে শোকে আচ্ছন্ন হয়ে পড়ে আর্জেন্টিনা সহ সারা বিশ্ব। এরপর দিন শোনা যায় আরেকটি খারাপ খবর। টিওয়াই স্পোর্টস জানিয়েছে, বুধবার রাতেই ‘জরুরীভাবে’ সাবেলাকে হাসপাতালে নিতে হয়। পরে বুয়েন্স আয়ার্সের কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউটে নেয়া হয় তাকে।

আগে থেকেই সাবেলার হার্টের সমস্যা আছে। তবে তার সর্বশেষ অবস্থা এখনো জানা যায়নি।

আর্জেন্টিনা ছাড়াও স্বদেশী ক্লাব এস্তুদিয়ান্তেসকে কোচিং করিয়েছেন সাবেলা। তবে যুক্তরাজ্যের শেফিল্ড ইউনাইটেড ও লিডসের খেলোয়াড় হিসেবেই বেশি স্মরণীয় হয়ে থাকবেন তিনি। ১৯৭৮ সালে ম্যারাডোনার সঙ্গে চুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসে তাকে দলে নিয়েছিল শেফিল্ড। ১৮ বছর বয়সী ম্যারাডোনার দাম বাড়তি মনে করায় তাকে নেয়নি ইয়র্কশায়ার।

১৯৮০ সালে লিডসে দলবদলের আগে ব্লেডদের হয়ে ৮০ ম্যাচ খেলেন সাবেলা। ১৯৮১ সালের শেষ দিকে আর্জেন্টিনায় ফিরে আসেন তিনি। সেখানে এস্তুদিয়ান্তেসের খেলোয়াড় ও ক্লাব কিংবদন্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০০৯ সালে কোচ হিসেবে কোপা লিবার্তাদোরেস জেতেন সাবেলা।

দুই বছর পর দলটির দায়িত্ব থেকে পদত্যাগ করে আর্জেন্টিনার কোচ হন সাবেলা। সে সময় লিওনেল মেসিকে অধিনায়কত্ব দেন তিনি। তার অধীনে ৪০ ম্যাচ খেলে আর্জেন্টিনা। এর মাঝে হেরেছিল কেবল পাঁচটিতে। বিশ্বকাপ ফাইনাল জার্মানির কাছে হারার পর নিজেই সরে দাঁড়ান এই অভিজ্ঞ কোচ। তারপর নিভৃতেই ছিলেন সাবেলা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আর্জেন্টিনার সাবেক কোচ আইসিইউতে

প্রকাশিত : ১২:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০