০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৬ হাজার লেকচার পাওয়া যাচ্ছে

চলমান করোনা পরিস্থিতির কারণে দেশে অনলাইন শিক্ষাকার্যক্রম চালু করতে শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছিলো জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা যাতে ঘরে বসে পড়াশোনায় মনোযোগী হতে পারে সেজন্য এরইমধ্যে ৩১টি ডিসিপ্লিনে ৬ হাজার লেকচার অনলাইনে আপলোড করা হয়েছে।

শিক্ষার্থীরা www.youtube.com/nuedutube এই ওয়েবসাইট লগইন করলে এই লেকচারগুলো পাবেন। এছাড়া পর্যায়ক্রমে আরো সাড়ে ১১ হাজার লেকচার আপলোড করা হবে বলেও জানা গেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, মহামারি করোনার শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে অনলাইন শিক্ষা-কার্যক্রম চালুর জন্য কলেজগুলোকে বিভিন্ন দিক নির্দেশনাও দেয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিতভাবে অনলাইন শিক্ষা-কার্যক্রম চালুর জন্য এসব উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এই কার্যক্রমের আওতায় অনলাইনে ১৪৫৮ জন শিক্ষকের ১৪৫৮টি কোর্সে মোট ১৭ হাজার ৫০০টি ভিডিও ক্লাস আপলোড করা হবে। একজন শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে খুব সহজে ক্লাশ-লেকচারের এই ভিডিও দেখতে পাবেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৬ হাজার লেকচার পাওয়া যাচ্ছে

প্রকাশিত : ০৪:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০