০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে পলিথিন তৈরির কারখানা বন্ধ; তিন টন পলিথিন জব্দ

গাজীপুরের টঙ্গীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে পলিথিন তৈরির কারখানা বন্ধ। মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে গাজীপুর জেলার টঙ্গীর বড় দেওরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।

এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে এমএইচটি ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ৩ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও আনুমানিক ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আমার ভাইকে বাঁচান’ সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না

গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে পলিথিন তৈরির কারখানা বন্ধ; তিন টন পলিথিন জব্দ

প্রকাশিত : ০৫:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০