০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

খুলনায় হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

খুলনায় শ্রী এগ্রো লিমিটেডের কর্মী গোবিন্দ সানা হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ ডি‌সেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনই পলাতক রয়েছে। আসামিরা হচ্ছেন-বিবেক মণ্ডল, সৌগত রায় ও অরুনাভ রায়।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন জানান, ৩০২/২০১/৩৪ ধারার অপরাধের বিচার শেষে বিচারক ৩০২/৩৪ ধারার অপরাধে আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার আদেশ দিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে ২১ নভেম্বর বেলা ২টার মধ্যে যেকোনো সময় প্রাইভেট কোম্পানির কর্মী গৌতম গোবিন্দকে হত্যা করা হয়। এরপর তার মরদেহের গলায় ও কোমরে ইট বেঁধে ঢাকি নদীতে ফেলে দেওয়া হয়। ২২ নভেম্বর সকালে নদী থেকে ভাসমান অবস্থায় গোবিন্দের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই কৃষ্ণপদ সানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ  ২০১৬ সালের ১৯ জুন আদালতে ৩ জনের নামে চার্জশিট দাখিল করেন। ২০১৮ সালের ৫ জুলাই আদালতে এই মামলার শুনানির মধ্য দিয়ে চার্জ গঠন ও বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত এই মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন। সব শেষে বৃহস্পতিবার বিচারক রায় ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনায় হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

প্রকাশিত : ০২:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০