০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

নলছিটি পৌরসভা নির্বাচনে ওয়াহেদ কবির খান’র গণসংযোগ

ঝালকাঠির নলছিটি পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন।

ওয়াহেদ কবির খান তার সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক মটরবাইক নিয়ে পৌর শহরের সকল ওয়ার্ডে যান। এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত ও কুশল বিনিময় করে দোয়া প্রার্থনা করেন।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ওয়াহেদ কবির খান জানান, আওয়ামী লীগ নেতা ও ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব আমীর হোসেন আমু’র নির্দেশনা মোতাবেক আমি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছি। তিনি এবং দল যদি পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে আমাকে দলীয় মনোনয়ন দেন, তাহলে আমি জনগণের পাশে থেকে সকল পৌর সুবিধা ও সেবা পৌঁছে দেবো এবং নলছিটি পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করার চেষ্টা করব।

গণসংযোগকালে তার সাথে, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, শ্রমীক লীগে ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ অংশ নেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

নলছিটি পৌরসভা নির্বাচনে ওয়াহেদ কবির খান’র গণসংযোগ

প্রকাশিত : ০৫:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০