শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইউনিয়নের চর মালগাঁও মৌজার খাস জমি ভরাট করে অবৈধ ভাবে নির্মাণ করা দোকান ঘর ভেঙ্গে দিয়েছে প্রশাসন ।
৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী।
ভূমি অফিস সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের চর মালগাঁও মৌজার মঠেরহাট বাজারের পাশে খাস জমি ভরাট করে পাকা ইমারত নির্মাণ করে অবৈধভাবে দখল করে রাখেন জৈনিক ব্যক্তিরা।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায় উপজেলার ধানকাটি ইউনিয়নের চর মালগাঁও মৌজার ৮২৪৫ নং দাগের,১ নং খাস খতিয়ানের ৪ দশমিক ২২ শতাংশ জমি দখল করে অবৈধভাবে উক্ত স্থাপনা নির্মাণ করা হয়, যার বাজার মূল্য ২০ লক্ষ টাকা।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী বলেন, কোর্টের আদেশে সরকারি জমি উদ্ধার করার জন্য এসেছি,এবং অবৈধভাবে যারা সরকারি জমি দখল করে আছে তাদের থেকে সরকারি জমি উদ্ধার করা হবে এ অভিযান অব্যাহত থাকবে।
এই উচ্ছেদ অভিযানে উপজেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


















