ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌতুকের জন্য গৃহবধুকে হত্যা করায় শ্বাশুড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরপুবাইল গ্রামে বৃহস্পাতিবার রাতে এঘটনাটি ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, ছয় বছর পূর্বে উপজেলার মগটুলা ইউপি’র নারায়নপুর গ্রামের আব্দুছ ছালামের কন্যা তাছলিমার সাথে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরপুবাইল গ্রামের কলুমদ্দিনের পুত্র সোহেল রানা পোষাক কারকানায় কাজ করার সময় প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয়। ইতোমধ্যে তাদের ৪বছর বয়সের এক পুত্র দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে বিবাধ চলে আসছিলো। ৪দিন পূর্বে তাসলিমার স্বামী তাকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয়। বাবার বাড়ির লোকজন টাকা দিতে অপারগতা জানালে সে স্বামীর বাড়ি এসে জানায়। পরে এনিয়ে স্বামী ও তার পারিবারের লোকজন তাসলিমার উপর নির্যাতন চালায়। গত বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে স্বামী তাসলিমা গুরুতর অসুস্থ্য বলে তার বাবার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে বাবার বাড়ি থেকে লোকজন এসে তাললিমাকে মৃত দেখে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করে। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি তদন্ত জ.ই. মুন্না জানান, এ ঘটনায় নিহতের ভাই মোস্তাকিম বাদী হয়ে ৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


















