০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মোটরসাইকেল চাপায় শিশু নিহত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল চাপায় আলী হামজা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের বাবা মমিনুর রহমান জানান, তার ছেলে বাড়ি সংলগ্ন রাস্তায় দৌড়াদৌড়ি করার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। শিশুটিকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল চালক তাজ একই ইউনিয়নের চরবেলবানা গ্রামের হেরন শেখের ছেলে। বোয়ালমারী থানা পুলিশ হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, আমরা লাশটি উদ্ধার করেছি মাত্র। আইনি প্রক্রিয়া শুরু করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোটরসাইকেল চাপায় শিশু নিহত

প্রকাশিত : ১১:০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০